Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Entertainment

ইডেন ছাত্রীর প্রান নিল ডেঙ্গু মশা

ইডেন ছাত্রীর প্রান নিল ডেঙ্গু মশা

Blog, Entertainment, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: এবার মশা সংক্রামক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ইডেন মহিলা কলেজের এক ছাত্রী মৃত্যুবরণ করেছেন। তার নাম শান্তা তানভির। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে ঐ ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা পরিবারের সাথে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন বলে তার প্রাইভেট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। তিনি বলেন, শান্তা আমার কোচিংয়ে অ্যাকাউন্টিং পড়ত। হঠাৎ তার ডেঙ্গু ধরা পড়ল। এত দ্রুত সে চলে যাবে- আমরা ভাবতে পারছি না। ইডেন কলেজের ঐ ছাত্রী শান্তাদের বাড়ি গাজীপুরে। শান্তার বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন বলে মামুন জানিয়েছেন। তবে এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাব উদ্দীন ক...
ফেনীতে সংবাদ সম্মেলনে ধর্ষিত মা-মেয়ে বিচারের দাবীতে প্রধান মন্ত্রীর সাহায্য চাইলেন তারা

ফেনীতে সংবাদ সম্মেলনে ধর্ষিত মা-মেয়ে বিচারের দাবীতে প্রধান মন্ত্রীর সাহায্য চাইলেন তারা

Blog, Entertainment, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: সম্প্রতি নয় প্রায় ২০১৩ সালে ফেনীর দাগনভূঞায়ার এক নিসংশ ঘটনা। গৃহবধূকে ধর্ষণ এবং এর ভিডিও ধারণ করে হাতিয়ে নেওয়া হয় সম্পত্তি। পরে ছোট মেয়ের সামনেই তার মাকে সহ বড় মেয়েকে ধর্ষণ করে ১৪ দুর্বৃত্ত। পরবর্তীতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় সেই ভিডিও। ঐ ঘটনায় ধর্ষিত পরিবার আইনশৃংখলা বাহিনীসহ স্থানীয় সংসদ সদস্যের দ্বারস্থ হয়েও প্রতিকার পায়নি। দুই বছরেও পায়নি বিচার। এমনকি মূল অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুনকে মামলার আসামিও করা হয়নি। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ছোট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ সব অভিযোগ করে ধর্ষিত পরিবার। এসময় ধর্ষিতা গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন। লজ্জায় চোখের জল আড়াল করেন। এদিকে ধর্ষিত গৃহবধূ সাংবাদিকদের জানান, ২০১২ সালে তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকেই উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ...
একজন বঙ্গবন্ধু ও শোকাবহ আগষ্ট

একজন বঙ্গবন্ধু ও শোকাবহ আগষ্ট

Blog, Entertainment, Politics, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি- আজ ১ আগস্ট। শোকের মাস শুরু হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের পথে এই বছরটি তাৎপর্যবহ এবং বর্তমান সময়টিও নানারকম চ্যালেঞ্জে মুখরিত। তার ভেতর জঙ্গিবাদ নির্মূল এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ¯œাত করা অন্যতম দায়িত্ব হিসেবে গণ্য হচ্ছে সচেতন মানুষের কাছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (১৯২০-১৯৭৫) আদর্শের প্রচারও বেড়েছে। কারণ তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু; পাকিস্তানি শাসকদের জেল-জুলুম, নিগ্রহ-নিপীড়ন যাকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকা-ে উৎসর্গীকৃত-প্রাণ, সদাব্যস্ত সেই মহান ব্যক্তি স্বাধীনতার ৪৮ বছর পরও জীবন্ত। আর মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান তরুণ প্রজন্মের একাত্তরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জেগে ওঠা এবং জঙ্গিবাদ নির্মূলের প্রচেষ্টাকে সেই জী...
খান সাহেব স্কুলের ৩য় শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয় প্রহরী গ্রেফতার।

খান সাহেব স্কুলের ৩য় শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয় প্রহরী গ্রেফতার।

Breaking News, Entertainment, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি- শাকিল আহমেদ: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানঠুলি খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রহরীর হাতে শিশু ৩য় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আনুমানিক ৪৫ বছর বয়সী দীপক দে নামে ব্যক্তি নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রহরী। গতকাল বুধবার সকালে ওই স্কুলের কম্পাউন্ডেই অবস্থিত সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে বলে জানান কর্তৃপক্ষ। এদিকে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, খবর শুনে আমরা ঐ স্কুলে পুলিশ পাঠিয়েছি। ততক্ষনে সে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে। খান সাহেব স্কুল ভবনটিতে সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত প্রাথমিকের ও পরে মাধ্যমিক বিভাগের পাঠদান হয়। প্রহরী দীপক দুই বিভাগেই দায়িত্ব পালন করেন। খান সাহেব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি ...