Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সারাদেশ

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নতুন কমিটি অনুমোদন

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নতুন কমিটি অনুমোদন

অনলাইন নিউজ, জাতীয়, রাজনীতি, সারাদেশ
অনলাইন বার্তা: বাংলাদেশের বিরোধী দল জাতীয় পার্টির অংগসংগঠন জাতীয় সেচ্ছাসেবক পার্টির নতুন কমিটি অনুমোদ দিয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপিকে সভাপতি ও মো: বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ১৬৫ (একশত পয়ষট্টি) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর সুপারিশক্রমে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়। রবিবার পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে স্থান পাওয়া অন্য নেতারা হলেন, সহ-সভাপতি- খন্দকার মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা, আবু সাঈদ স্বপন, আমিনুল হক সাইদুল, জায়েদুল ইসলাম জাহিদ, লোকমান ভূইয়া রাজু, সৈয়দ মনিরুজ্জামান, আজিজুল হুদা চৌধুরী সুমন, মো: শাহজাহান মিয়া, জালাল খান, লুৎফর রহমান সরকার স্বপন, ফারুক মন্ডল, জহুরুল ইসলাম রেজা, ...
চট্টগ্রাম মিস্ত্রিপাড়া ১ জন করোনা ভাইরাসে সনাক্ত

চট্টগ্রাম মিস্ত্রিপাড়া ১ জন করোনা ভাইরাসে সনাক্ত

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ, সারাদেশ
বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম ডবলমুরিং থানার আওতাধীন মিস্ত্রিপাড়া লাল মসজিদের কাছে একজন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন। মানুষ লকডাউন না মানায় উক্ত রোডে সেনাবাহিনি টহল দিতে শুরু করেছে। জানা গেছে আক্রান্ত সেই বাড়িটি লকডাউন করার প্রক্রিয়া চলছে। এছাড়া সারা দেশে আরো ১১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩০ জন আর মৃতের সংখ্যা ২১ জনে দাড়িয়েছে। বাংলাদেশে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৭৩১ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৪ হাজার ৯৩ জন। আশার কথা হলো ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ৩০ হাজার ২৬৬ জন।...
চট্টগ্রামে বিদেশ থেকে আসা অনেকেই ভুয়া ঠিকানা ব্যবহার করছেন বিপাকে আইন শৃংখলা বাহীনি

চট্টগ্রামে বিদেশ থেকে আসা অনেকেই ভুয়া ঠিকানা ব্যবহার করছেন বিপাকে আইন শৃংখলা বাহীনি

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ, সারাদেশ
বার্তা প্রতিনিধি: বিদেশ থেকে বাংলাদেশে আসা আনেকেই মানছেননা সরকারী নির্দেষনা বা হোম কোয়ারেন্টাইন। দক্ষিণ কোরিয়ার নাগরিক সি জং কিম গত ১৫ মার্চ বাংলাদেশে প্রবেশের সময় তার ঠিকানার ঘরে উল্লেখ করেছেন- বাসা নম্বর ১২/২, ২ নম্বর রোড, খুলশী আবাসিক এলাকা। তবে সরেজমিন গিয়ে দেখা যায়, এটি একটি রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্টের মালিকও নন তিনি। মাঝে মাঝে খেতে আসেন এখানে। অথচ এ ঠিকানায় হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে বিমানবন্দরে মুচলেকা দিয়ে এসেছিলেন তিনি। একইভাবে গত ১১ মার্চ বাংলাদেশে আসেন আকিরো সাইতো নামের জাপানের একজন নাগরিক। ইমিগ্রেশনের তথ্যানুযায়ী তিনি বাংলাদেশে অবস্থান করবেন উত্তর খুলশী এলাকার ২ নম্বর রোডের ৬১/সি নম্বর বাসায়। থাকবেন হোম কোয়ারেন্টাইনে। ওই বাড়ির কেয়ারটেকার জানালেন, জাপান থেকে এসেই নিয়মিত চট্টগ্রাম ইপিজেডের কর্মস্থলে গেছেন তিনি। চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী বাংলাদেশি কিংবা বিদে...
মোবাইলে প্রেম তারপর বাসায় নিয়ে নগ্ন করে ছবি তুলে প্রতারনা

মোবাইলে প্রেম তারপর বাসায় নিয়ে নগ্ন করে ছবি তুলে প্রতারনা

Blog, অনুসন্ধানী, অপরাধ জগত, সারাদেশ
বরিশাল প্রতিনিধি: অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ১০ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল নগর গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীসহ পাঁচ নারী রয়েছে। প্রতারণার শিকার এক যুবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদরে গ্রেপ্তার করা হয়। বরিশাল নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার জুলফিকার আলী হায়দার বুধবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে নগরীতে নানা অপকর্ম চালিয়ে আসছিল। এ পর্যন্ত ১৫ জন পুরুষ তাদের প্রতারণার শিকার হয়েছেন। চক্রটির নারী সদস্যরা টার্গেট করে পুরুষদের মোবাইল ফোনে মিসকল দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে দেখা করার কথা বলে নির্দিষ্ট বাসায় ডেকে নিয়ে ওই ব্যক্তিকে নগ্ন করে ছবি তুলে তা প্রকাশ করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নি...