Tuesday, July 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিশ্ব সংবাদ

যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইরানের আকাশে যুদ্ধ বিমানের মহড়া উত্তেজনায় ইরান আমেরিকা

যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইরানের আকাশে যুদ্ধ বিমানের মহড়া উত্তেজনায় ইরান আমেরিকা

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: আবারো বিশ্ব যুদ্ধের দামামা বাজতে শুরু করছে। গত সপ্তাহে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশ দু’টির মধ্যকার উত্তেজনার মধ্যেই নিজেদের যুদ্ধবিমানের মহড়া শুরু করে দিয়েছে ইরান। দেশটির পশ্চিম আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পশ্চিম আকাশে যুদ্ধবিমানের মহড়া চলছে। যুদ্ধবিমান সতর্ক অবস্থানে থেকে পাহারা দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষণিকের এ আনন্দ-উল্লাস শোকে পরিণত হবে। শুক্রবার মার্কিন হামলায় অভিজাত এ বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি নিহত হন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির স...
যুদ্ধের হুমকির মুখে মধ্যপ্রাচ্য ইরানে যুদ্ধ বিমানের মহড়া চলছে

যুদ্ধের হুমকির মুখে মধ্যপ্রাচ্য ইরানে যুদ্ধ বিমানের মহড়া চলছে

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: গত কয়েকদি আগে মার্কিন বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে যুদ্ধের হুমকির মুখে মধ্যপ্রাচ্য। এমন আশঙ্কা জানিয়ে বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ পরিণতির কথা না ভেবেই সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি সমরবিদ সোলাইমানি নিহত হওয়ার পর সৃষ্ট উত্তেজনার পারদ, ইরান-যুক্তরাষ্ট্র এমনকি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও মনে করছেন অনেকে। এদিকে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর বিদেশ শাখা, অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন তরতর করে উপরে উঠছে, তখন বিশ্লেষকরা ব্যস্ত বিশ্ব রাজনীতির সমীকরণ মেলাতে। তবে বিশ্ব পর্যবেক্ষকদের মতে, জেনারেল কাসেমিকে হত্যার মাধ্যমে যুক্...
মামার ধর্ষনের শিকার ভাগনে ৩৬ বছর পর অভিযোগ দায়ের

মামার ধর্ষনের শিকার ভাগনে ৩৬ বছর পর অভিযোগ দায়ের

অনলাইন নিউজ, অপরাধ জগত, বিশ্ব সংবাদ
হয়তো ছিল এটি এক লোমহর্ষক কাহিনি। শুরুর দিকটা শিশু বয়স থেকেই। আর সেই ধর্ষণ করত তারই আপন মামা! তার জন্য বেশ কয়েকবার করাতে হয়েছে গর্ভপাত! শেষ পর্যন্ত ৪০ বছর বয়সে এসে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা। তারও তিন বছর পর আদালত চার্জ গঠনের নির্দেশ দিল অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতে। দিল্লি আদালতের এই ভয়ঙ্কর ধর্ষণের মামলা সামনে আসার পর নানা মহলে শুরু হয়েছে তোলপাড়। অভিযুক্ত ও তার সন্তানদের মঙ্গলবার দিল্লি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক উমেদ সিংহ গ্রেওয়াল চার্জ গঠনের নির্দেশ দিয়ে বলেছেন, প্রাথমিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও ফৌজদারি অপরাধের তথ্যপ্রমাণের সত্যতা মিলেছে। যদিও অভিযুক্তের আইনজীবী আদালতে চার্জ গঠনের বিরোধিতা করেন। ২০১৬ সালে অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। তিন বছর পর সেই মামলায় চার্জ গঠন হল। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন, অভিযুক্ত প্রথম তাকে ধর্ষণ করেন ১৯৮১ ...
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ান সাবেক বিচারমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আবু বাকার

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ান সাবেক বিচারমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আবু বাকার

বিশ্ব সংবাদ
বিশ্বের সবছেড়ে ঘৃন্য রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে এখন বিচারের মুখোমুখি মিয়ানমার। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা করে। এরই মধ্যে মামলায় প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তিন দিনের এই শুনানি শেষ হবে আগামী ১২ ডিসেম্বর। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রথম দিনের শুনানিতে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছে গাম্বিয়ার আইনি দল। আন্তর্জাতিক অপরাধ আদালতে শুনানীর এই দলের নেতৃত্বে আছেন দেশটির বিচারমন্ত্রী আবু বাকার তাম্বাদৌ। শুনানির প্রথম দিন গাম্বিয়ার বিচারমন্ত্রী আবু বাকার তাম্বাদৌ আন্তর্জাতিক আদালতের বিচারকদের উদ্দেশে বলেন, ‘মিয়ানমারকে এ রকম নির্দয় হত্যাযজ্ঞ বন্ধ করতে বলুন। তাদের বর্বরতা বন্ধ করতে বলুন, যা আমাদের সবার বিবেককে নাড়া দিচ্ছে। মিয়ানমারকে তাদের নিজেদের লোকদের ওপর গণহত্যা...