Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

চট্টগ্রাম আমবাগানের কথিত সন্ত্রাসী বেলাল বন্দুক যুুদ্ধে নিহত

চট্টগ্রাম আমবাগানের কথিত সন্ত্রাসী বেলাল বন্দুক যুুদ্ধে নিহত

আজকের শিরোনাম, জাতীয়, সব ধরনের খবর সবার আগে
শেখ আবীর: গতকাল বুধবার দুপুরে আত্নসমর্পনের পর রাত আনুমানিক ২টার দিকে পুলিশ বেলাল সহ অস্ত্র অভিযানে গেলে গোলাগুলিতে নিহত হন বেলাল। জানা যায় গতকাল পাহাড়ী এলাকায় চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামি বেলাল নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে নগরের খুলশী থানার জালালাবাদ পাহাড় এলাকার এ ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে দুপুরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিলেন বেলাল। দুপক্ষের গোলাগুলিতে নিহত মোহাম্মদ বেলাল (৪৩) নগরীর আমবাগান রেলওয়ে লোকোশেড কলোনির আবদুল কাদেরের ছেলে। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে। নিহত বেলালের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগ সমর্থিত পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অনুসারী হিসেবে পরিচিত। এদিকে খুলশী থানার ওসি প্রনব ...
৫ লক্ষ ডলার জমার কথা জানিয়ে বাংলাদেশ দুতাবাসকে যুক্তরাষ্টের সিটি ব্যাংক এনএর চিঠি

৫ লক্ষ ডলার জমার কথা জানিয়ে বাংলাদেশ দুতাবাসকে যুক্তরাষ্টের সিটি ব্যাংক এনএর চিঠি

Blog, What's Hot, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: আবারো বাংলাদেশের জন্যএকটি সময়উপোযোগী একটি হিসাবের সন্ধান পাওায়া গেছে। জানা যায় যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে ২০০৫ সালে খোলা একটি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে, যেটিতে কয়েক লাখ ডলার জমা পড়ে আছে। ব্যাংকটি চিঠি দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, হিসাবটিতে বহুদিন যাবৎ কোনো লেনদেন না থাকায় স্থানীয় আইন অনুযায়ী এটি পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হবে এবং হিসাবের স্থিতি সংশ্লিষ্ট অঙ্গরাজ্যে স্থানান্তর করা হবে। ওই চিঠির পর এখন সরকারের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে সেই অর্থ দ্রুত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করতে। অন্যথায় বাংলাদেশের অর্থ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দূতাবাস ধারণা করছে, যুক্তরাষ্ট্রের ব্যাংকটিতে যে অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে সেটি পিএল-৪৮০-এর জন্য খোলা হয়েছিল। সংশ্লিষ্টরা জানান, পিএল-৪৮০ (পাবলিক ল) হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি আইন, যার মাধ্যমে দেশটি ব...
করতারপুর করিডোরে পাক-ভারত বৈঠক আলোচনায়- সাহিব গুরুদ্বার

করতারপুর করিডোরে পাক-ভারত বৈঠক আলোচনায়- সাহিব গুরুদ্বার

Blog, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: বর্তমান এশিয়া মহাদেশের সবছেড়ে বড় বিতর্কিত কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে পাকিস্তান ও ভারতের চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই করতারপুর করিডোরে তৃতীয়দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে দু'দেশের মধ্যে। গত বুধবার আটারি-ওয়াঘা সীমান্তে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ড. ফয়সাল সাংবাদিকদের বলেন, এটি করতারপুর-কেন্দ্রিক সভা ছিল। করতারপুর করিডোর নিয়ে পাকিস্তান ৯০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। যেটা নিয়ে দ্বন্দ্ব ছিল। করিডোরটি নভেম্বর থেকে খুলে দেয়া হবে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ভারতীয় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে করতারপুরের দরবার সাহিব গুরুদ্বারে যেতে পারেন তারই চূড়ান্ত নিয়ম ঠিক করতে এই বৈঠকে। এই বৈঠকের আগে গত ৩০ আগস্ট আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের উচ্...
গোপনে সহায়তার অভিযোগে দুই এনজিওকে নিষেধাজ্ঞা কক্সবাজার রহিঙ্গা শিবিরে

গোপনে সহায়তার অভিযোগে দুই এনজিওকে নিষেধাজ্ঞা কক্সবাজার রহিঙ্গা শিবিরে

আজকের শিরোনাম, জাতীয়, সব ধরনের খবর সবার আগে
বার্তা প্রতিনিধি: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনবিরোধী উস্কানি ও সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগে 'আল মারকাজুল ইসলাম' ও 'আদ্রা' নামের আন্তর্জাতিক দু'টি এনজিও সংস্থার কক্সবাজারে সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এনজিও ব্যুরো থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে এনজিও দু'টির ব্যাংক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, গত ২২ আগস্ট রোহিঙ্গাদের দ্বিতীয় দফা প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনসহ বিভিন্ন মহল থেকে কিছু এনজিও সংস্থার অপতৎপরতাকে দায়ী করা হয়। এছাড়া প্রশাসনের অনুমতি ছাড়াই গত ২৫ আগস্ট বিশাল সমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা। এই সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগ উঠেছে কয়েকটি এনজিও'র বিরুদ্ধে।...