Saturday, June 20বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চট্টগ্রাম আমবাগানের কথিত সন্ত্রাসী বেলাল বন্দুক যুুদ্ধে নিহত

শেখ আবীর: গতকাল বুধবার দুপুরে আত্নসমর্পনের পর রাত আনুমানিক ২টার দিকে পুলিশ বেলাল সহ অস্ত্র অভিযানে গেলে গোলাগুলিতে নিহত হন বেলাল। জানা যায় গতকাল পাহাড়ী এলাকায় চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামি বেলাল নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে নগরের খুলশী থানার জালালাবাদ পাহাড় এলাকার এ ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে দুপুরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিলেন বেলাল।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুপক্ষের গোলাগুলিতে নিহত মোহাম্মদ বেলাল (৪৩) নগরীর আমবাগান রেলওয়ে লোকোশেড কলোনির আবদুল কাদেরের ছেলে। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

নিহত বেলালের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগ সমর্থিত পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে খুলশী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে চান জানিয়ে বুধবার দুপুর ১টার দিকে বেলাল নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে পুলিশ বেলালকে নিয়ে জালালাবাদ পাহাড়ে যায় অস্ত্র উদ্ধারে । এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বেলালের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে। তখন উভয়পক্ষে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রনব চৌধুরী আরও বলেন, বেলাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। ১১টি মামলায় জামিনে ছিলেন তিনি, দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং চারটি রামদা উদ্ধার করা হয়েছে। পুলিশের সাথে গোলাগুলিতে বেলাল নিহত হওয়ায় এলাকায় স্বস্থির নিশ্বাস ফিরে এসেছে বলে জানায় এলাকাবাসী।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *