Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: সরকার দলীয় এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম করোনা আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। গত সোমবার (১ জুন) রাত নয়টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ইউরিনের সমস্যা থাকলেও কোনো ধরণের শ্বাসকষ্ট নেই বলে জানা গেছে। আপাতত তিনি সুস্থ আছেন। সমস্যা বেশি হলে তাকে সিএমএইচে নেয়া হতে পারে। নাসিমের পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়।...
স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার থেকে ট্রেন সহ গণপরিবহন চলবে, বাসের ভাড়া বাড়লো ৮০ শতাংশ

স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার থেকে ট্রেন সহ গণপরিবহন চলবে, বাসের ভাড়া বাড়লো ৮০ শতাংশ

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি বন্ধ থাকার পর রোববার ৩১-০৫-২০২০ইং তারিখ থেকে চলবে আন্তঃনগর ট্রেন। প্রথমদিনে আটটি ট্রেন চলবে। স্বাস্থ্যবিধি মানতে অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। স্টেশনে ভিড় এড়াতে সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে না। আজ শনিবার রেল ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মন্ত্রী জানিয়েছেন, রোববার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের‘সুবর্ণ এক্সপ্রেস’ এবং‘সোনার বাংলা এক্সপ্রেস’, ঢাকা-সিলেট রুটের ‘কালনী এক্সপ্রেস’, ঢাকা-পঞ্চগড় রুটের ‘পঞ্চগড় এক্সপ্রেস’, ঢাকা-রাজশাহী রুটের ‘বনলতা এক্সপ্রেস’, ঢাকা-লালমনিরহাট রুটের‘লালমনি এক্সপ্রেস’, ঢাকা-সিলেট রুটের ‘উদয়ন এক্সপ্রেস’ এবং ঢাকা-খুলনা‘চিত্রা এক্সপ্রেস’ চলবে। আগামী রোববার এইসাব ট্রেনগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘বিভাগীয় স্টেশন’ থেকে ঢাকার উদ্দেশে য...
লিভিয়ায় বাংলাদেশী দালাল সহ নিহত ২৬ জন ৮ জনই ভৈরবের

লিভিয়ায় বাংলাদেশী দালাল সহ নিহত ২৬ জন ৮ জনই ভৈরবের

Blog, অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সব ধরনের খবর সবার আগে, সম্প্রতি সংবাদ
বিশ্ব বার্তা: অনেকের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। বাংলাদেশ থেকে সুদর লিবিয়া তারপর স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। কিন্তু সে স্বপ্ন আর পুরণ হলো না সিলেট ভৈরবের আট যুবকের। গত মঙ্গলবার লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানব পাচারকারীর দল। এ ঘটনায় ভৈরব উপজেলারই বিভিন্ন এলাকার আটজন নিহত হয়েছেন। গত শুক্রবার (২৯ মে) তাদের নাম-পরিচয় জানা গেছে। জানা যায় ভৈরবের নিহতরা হলেন, সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মিয়াচান মিয়ার বাড়ির মেহের আলীর ছেলে মো. আকাশ, মোটুপী গ্রামের খালপাড় এলাকার আব্দুল আলীর ছেলে সোহাগ মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রামের জিন্নত আলীর ছেলে মাহাবুব, শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের বাচ্চু মিলিটারির ছেলে সাকিব। বাকিরা শুম্ভপুর গ্রামের জানু মিয়া, মামুন মিয়া, সাদ্দাম মিয়া ও মোহাম্মদ আলী। এদিকে লিবিয়ায় পাচারকারী দালালদের গুলিতে নিহত আকাশের বড় ভাই মোবার...
৩১ মার্চ থেকে আর ছুটি বাড়ছেনা, খোলা থাকছে অফিস, বন্ধ থাকছে স্কুল সহ গণ পরিবহনও

৩১ মার্চ থেকে আর ছুটি বাড়ছেনা, খোলা থাকছে অফিস, বন্ধ থাকছে স্কুল সহ গণ পরিবহনও

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: বৈশ্বিক মরনঘাতি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঘোষণা করা সাধারণ ছুটি আর বাড়ছে না। তবে সীমিত আকারে চালু হচ্ছে অফিস, বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন চলবে না, কর্তৃপক্ষ চাইলে নিয়ম মেনে বিমান চালাতে পারবে। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত প্রাথমিক ভাবে এসব বিধি কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সাধারণ ছুটি আর বাড়ছে না। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে চালু হবে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে। তবে ১৫ই জুনের পরে আবার সিদ্ধান্ত নেয়া বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, এই সময়ের মধ্যে অর্থননৈতিক কর্মকাণ্ডও সীমিত আকরে চালু। নাগরিক জীবনের সুস্থ...