Tuesday, July 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিশ্ব সংবাদ

বাবরী মসজিদ নিয়ে বিতর্কে মামলার শুনানী স্থগিত রাখলেন আদালত

বাবরী মসজিদ নিয়ে বিতর্কে মামলার শুনানী স্থগিত রাখলেন আদালত

বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: ভারতের বাবরী মসজিদকে নিয়ে বিতর্কে টানা ৪০ দিন শুনানির পর শেষ হলো অযোধ্যা বাবরী মসজিদের জমি বিতর্ক নিয়ে করা মামলার শুনানি। আজ বুধবার আদালতে বিভিন্ন পক্ষের নাটকীয় বাকবিতণ্ডার পর বিচারকের রায় ঘোষণার দিন থাকলেও তা আপাতত স্থগিত রেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে মামলায় অংশগ্রহণকারীদের লিখিত বক্তব্য পেশ করতে নির্দেশও দিয়েছেন আদালত। এই মামলার রায় আগামী ১৭ নভেম্বর দেওয়া হতে পারে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, আজ শুনানি শুরুর পরপরই খবর ছড়ায় যে, আদালত গঠিত মধ্যস্থতাকারী কমিটিতে তাদের দাবি তুলে নেওয়ার কথা জানিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। ওই প্রস্তাব কমিটির সদস্য শ্রীরাম পঞ্চুর কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়। তবে ওই প্রস্তাবের কথা অস্বীকার করেন বোর্ডের আইনজীবী জাফরইয়াব জিলানি। তবে অযোধ্যা বিতর্কে মুসলিমদের পক্ষে সাতট...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর অতর্কিত গুলিতে ৪ জন নিহত আহত অন্তত ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর অতর্কিত গুলিতে ৪ জন নিহত আহত অন্তত ৩

বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি জনবহুল স্থানে কয়েকজন বন্দুকধারীর অতর্কিত গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। সিএননের খবর, শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা) নিউইয়র্কের ব্রোকলিন সিটিতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। এদের একজনের বাহুতে এবং বাকি দুইজনের পায়ে গুলি লেগেছে। কেবা কারা এই গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বন্ধুধারী ২জনকে আটক করেছে পুলিশ। কি জন্য তারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। এদের সাথে আর কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সূত: বিডি প্রতিদিন...
ইমরান খান বলেছেন খুব শিগগিরই কাশ্মীর স্বাধীন হবে

ইমরান খান বলেছেন খুব শিগগিরই কাশ্মীর স্বাধীন হবে

বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান খুব শিগগিরই কাশ্মীর স্বাধীন হবে বলে মন্তব্য করেছেন । গত শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। তবে বাংলাদেশ সময় ৩টা ৫৪ মিনিটে ফেসবুকে ইমরান খান লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই, কাশ্মীরে স্বাধীনতা আসছে এবং শিগগিরই আসছে। ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করে মোদি সরকার। এ সময় কাশ্মীরে জরুরি অবস্থা জারি করা হয় এবং সব ধরনের টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। গত শুক্রবার থেকে টেলিফোন ও ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। সূত: বিডি প্রতিদিন...
নোবেল পুরুস্কার পেলেন চিকিৎসা ৩ বিজ্ঞানী

নোবেল পুরুস্কার পেলেন চিকিৎসা ৩ বিজ্ঞানী

Entertainment, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: এবারের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য ৩ জনের নাম ঘোষণা করেছে সুইডিশ নোবেল কমিটি। বিজয়ী ৩ জন হলেন, মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম কাইলিন জুনিয়র ও গ্রেগ এল সেমেনজা এবং ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার র‌্যাডক্লিফ। জানা যায় অক্সিজেনের উপস্থিতিকে মানবকোষ সাড়া দেয়ার প্রক্রিয়া বিষয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ এই ৩ চিকিৎসা বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। জানা যায় এবছর নোবেল বিজয়ী ৩ চিকিৎসাবিদ স্যার পিটার র‌্যাডক্লিফ লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট, কেইলিন হার্ভার্ড ইউনিভার্সিটি ও সেমেনজা যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। এই তিন চিকিৎসা বিজ্ঞানীকে আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে তাদের হাতে পুরস্কার হিসেবে ৯০ লাখ সুইডিশ ক্রোনা তুলে দেয়া হবে। সূত্র: ডিইলি ঢাকা নিউজ...