Monday, June 15বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

স্বস্তিকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মেসেজ

বার্তা রিপোটার: ছবিতে অভিনয় করার সময় খোলামেলা অভিনয়ের পাশাপাশি বেফাঁস মন্তব্যের জন্যও বারবার আলোচনায় এসেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাঠানো একটি ‘আপত্তিকর’ মেসেজ প্রকাশ করেছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র খবরে বলা হয়, স্বস্তিকা তার ফেসবুক পেজে একটি স্ক্রিনশট প্রকাশ করেন। এতে দেখা যায়, সুদীপ দত্ত নামের এক ব্যক্তি তাকে একটি আপত্তিকর মেসেজ পাঠিয়েছে।

দেখা গেছে ওই পোস্টে স্বস্তিকা মুখার্জি লিখেছেন, ‘মিস্টার সুদীপ দত্তের প্রোফাইল থেকে জানা যাচ্ছে, উনি বিবাহিত। আমার মনে হয়, উনার পাঠানো এ ধরনের মেসেজ দেখে উনার স্ত্রী ও পরিবারের সদস্যরা খুবই সম্মানিত বোধ করবেন।

তবে টলিউডের জনপ্রিয় এই নায়িকার পোস্টে অনেক অভিনেত্রীই মন্তব্য করছেন। এ ধরনের আপত্তিকর মেসেজের কড়া প্রতিবাদ জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ স্ট্যাটাস ভাইরাল হয়েছে। অনেকেই এ ধরনের আপত্তিকর আচরণ বন্ধ করার দাবি জানিয়েছেন।
সূত্র: আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *