
রাষ্টিয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
Thank you for reading this post, don't forget to subscribe!তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে তারা রাষ্টীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।
আরো পড়তে: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে ভয়াবহ আগুন আহত অনেক
৩ সদস্যের প্রতিনিধি দলের বাকি দুজন হলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
ড. মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের আগে দুপুর ১২টার দিকে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআইয়ের একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করে। গুলশান চেয়ারপারসনের অফিসে এ বৈঠক হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
আরো পড়তে: সিলেটস্থ রত্ন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
মিডিয়া উইংয়ের বরাত দিয়ে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন—বিএনপি স্হায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন ও বিএনপি সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আরো পড়তে: জুলাই জাতীয় সনদে সই করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিসের নেতৃত্বে প্রতিনিধিদল।
সফরের অন্য সদস্যরা হলেন- কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর এনডিআই জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।
তবে কিকি বিষয় নিয়ে তাদের সাথে আলোচোনা হয় তার বিষদ কিছু জানায়নি বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

