Friday, April 17বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জুলাই জাতীয় সনদে সই করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

অবেশেষে জুলাই জাতীয় সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আরো পড়তে দেখুন: বৃষ্টির কারনে দেরি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পরে জাতীয় সংগিতের মাধ্যমে শুরু হয় বিকেল ৪.৫০ মিনিটে

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় সংসদের দক্ষিন প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ সই করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও সনদে সই করেছেন।

আরো পড়তে দেখুন:পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া পালটা ধাওয়া টিয়ারসেল নিক্ষেপ

রাজনৈকিত দলগুলোর মধ্যে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানসহ বিভিন্ন দলের নেতারা জুলাই সনদে সই করেছেন।

আরো পড়তে দেখুন:রাকসুর নির্বাচনেও শিবির প্যানের বিশাল জয়

এছাড়া জুলাই আন্দোলনের প্রধান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই করেনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে সই করেনি।

বিকেল চারটা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে যোগ দিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *