Friday, May 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের Rupali ব্যাংকে ডাকাতির চেষ্টা ৩ ডাকাত আটক

বর্তমান দেশ অর্থ সংকটে ভুগছে এরই মাঝে মাদকের টাকা আর অস্ত্র কেনার টাকা জোগাড় করতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখার প্রায় ১০ কর্মকর্তা ও বেশ কয়েকজন গ্রাহককে জিম্মি করে ডাকাতির চেষ্টাকারী ৩ জন আত্মসমর্পণ করেছেন। তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো খবর পড়তে ক্লিক করুর: ইউক্রেন সংকটে ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

গতকাল বিকেল থেকে ১৫ লক্ষ টাকা দাবী করা ৩ সদস্যের ডাকাত দল যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা তিনটি দেশীয় অস্ত্র জমা দেয়। জানা যায় তিনটি দেশিয় অস্ত্র ছিল খেলনার পিস্তল। এছাড়া তারা কিডনি রুগিকে সহায়তা ও আইফোন কিনতে নাকি ডাকাতির চেষ্টা করছিল বলে সংবাদ সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার।

এদিকে ব্যাংকে জিম্মি কর্মকর্তা-কর্মচারী ও আটকে পড়া সাধারণ গ্রাহকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার।

আরো খবর পড়তে ক্লিক করুর: তৈরি পোশাক খাতে বড় সংকট: বেক্সিমকো গ্রুপের ৪০ হাজার শ্রমিক ছাঁটাই

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

এদিকে র‍্যাব–১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

আরো খবর পড়তে ক্লিক করুর: House Rejects GOP Funding Bill, Pushing Government Closer to Shutdown

টাকা লোপাটের চেষ্টায় গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। ভিতর থেকে একজন গ্রাহক গোপনে এলাকার একজনকে ফোন করলে সেই এলাকার পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।

এছাড়া কেহ কেহ র‌্যাব ও পুলিশ এছাড়া যৌথ বাহিনিকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ-র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে কোন অঘঠন ছাড়াই ডাকাত দলেন তিন সদস্যকে গ্রেপতার করতে সক্ষম হন। পরে তাদের ডিভির সাদা গাড়ীতে করে আইন শৃংখলা বাহিনির হেফাজতে নিয়ে গেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *