Wednesday, May 20বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আগামী নির্বাচনকে সামনে রেখে ছয় শরিক দলকে চিঠি দিলেন বিএনপি

আওয়ামীলীগের পতনের পর অন্তবর্তীকালিন সরকারের দায়িত্ব গ্রহনের পর আগামী নির্বাচন সামনে রেখে আন্দোলনের শরিক ছয় দলীয় নেতাকে চিঠি দিয়েছে বিএনপি। তাঁরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো পড়ুন: যে সকল কারনে ছাত্রলীগ নিষিদ্ধ হলো

নুরসহ ৬ নেতাকে বিএনপির সমর্থনতাঁদের নিজ নিজ সংসদীয় আসনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। গত ২২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

আরো জানতে পড়ুন: সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের দুইদিন করে রিমান্ড মঞ্জুর

বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে ওই নেতারা সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের সংসদীয় এলাকায় জনসংযোগ ও তাঁদের দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো জানতে পড়ুন: দেশে প্রথম আবিস্কার প্রকৌশল ড. এমদাদুল হকের হাইব্রিড গাড়ী

ঐ চিঠিতে শরিক দলের সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই আদেশ অতীব জরুরি। এতে বুঝা যায় আগামী নির্বাচনে বিএনপি এই ছয় শরিক দলকে তাদের সাথে রাখার সিদ্ধান্ত নিলেন। এই নেতা আরো বলেন অন্তবর্তীকালিন সরকার যেন একটি নির্বাচনী উপযুক্ত সময় নির্ধারন করে অচিরেই তা ঘোষনা করেন। কারন বিএনপি চায় ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের ক্ষমতার অবসান হওয়ার পর জাতী একটি গনতান্ত্রিক সরকার উপহার চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *