
নোয়াখালীর লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৫টায় বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের মান্দারির রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগকর্মী নাদিম মাহমুদ অন্তরকে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। এ ঘটনায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে বেগমগঞ্জ থেকে তার পারিবারের লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাওয়ার সময় পথে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ঐ ঘটনার পর আশেপাশে মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখান থেকে লাশের ময়না তদন্ত শেষ করে তাদেরকে স্বজনদের হাতে তুলে দেয়া হবে জানান পুলিশ।

