
বার্তা প্রতিনিধি: কৌশলে নয় প্রায় সময় জোর করে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট চার্লস থেকে ধর্ষিতার তিন আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার আগেই অবশ্য ধর্ষণের পরিণতি হয়ে গেছে। ধর্ষিতা মেয়েটি সন্তানসম্ভবা হয়ে পড়ে। কোনো হাসপাতালে নয় নিজের বাড়ির বাথটাবেই সন্তানের জন্ম দিতে বাধ্য হয় কিশোরীটি।
Thank you for reading this post, don't forget to subscribe!বাড়িতে জন্মানো সন্তানের ইউম্বিক্যাল কর্ড ও প্ল্যাসেন্টা লেদেছিল, তার বডি টেম্পরেচর ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। তাই তাকে নিয়ে হাসপাতালে যেতে বাধ্য হন। সেখানেই সামনে আসে ১১ বছরের মেয়েটির ওপর হওয়া পৈশাচিক অত্যাচারের কথা।
মেয়েটির বিষয়ে তদন্ত করতে গিয়ে প্রথমে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসা ওই আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও তদন্তে এগিয়ে আরো এক কিশোরের বিষয়ে জানা যায়।
মেয়েটির সঙ্গে অন্তত ১০০ বার শারীরিক মিলনের করার কথা স্বীকার করে ওই ১৭ বছরের কিশোর। পরে ধর্ষণের অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়।
মেয়েটিকে সঠিক চিকিৎসা ব্যবস্থা না করানোয় এক মহিলা আত্মীয়াকে গ্রেফতার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট চার্লসের ঘটনা এটি। ১২ বছরের কম মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের অপরাধে গ্রেফতার হয়েছে ১৭ বছরের কিশোর। নিউজ১৮।

