Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সিভিল সার্জনের অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে দুর্নীতি দমনের মামলা

বার্তা প্রতিনিধি: চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এখন কারাগারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর জামিনের আবেদন করলে বিচারক শেখ আশফাকুর রহমান আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার দরের চেয়ে বেশি দামে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য যন্ত্রপাতি কিনে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় দুদক চট্টগ্রাম এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ডা. সরফরাজসহ গত ২৫ নভেম্বর সাতজনকে আসামি করে মামলা করেন।
অন্যান্য আসামীরা হলেন
২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক সরফরাজ ছাড়াও এই মামলায় আসামি করা হয় হাসপাতালের তৎকালীন সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মো. আবদুর রব, জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. মইন উদ্দিন মজুমদার ও সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. বিজন কুমার নাথ, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফারুক হোসেন ও এএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদকে। অন্যান্য আসামীদেরও খুব শিগ্গিরই আওতায় আনা হবে।
সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *