Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরানে

বার্তা প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে ইরানের রাজধানী তেহরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের উড্ডয়নের পর একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই ইউক্রেন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্স ও বিবিসির।

জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এতে মোট ১৮০ আরোহী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ইরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়ে ব্যাপারে এখনও বিস্তারিত জানাতে পারেনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে এ বিমান দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। ইরানের এই শীর্ষ জেনারেলের গুপ্তহত্যায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ। গোটা মধ্যপ্রাচ্য এখন টালমাটাল। এই হত্যার বদলা নেয়ার শপথ নিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। তবে এটি তারই অংশ কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন রয়টার্স।
সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *