Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ইরানে মসজিদের চুড়ায় যুদ্ধপতাকা ইঙ্গিত প্রতিশোধের

বার্তা প্রতিনিধি: প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান। এবার মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধের ইঙ্গিত জানিয়ে মসজিদের চূড়ায় ‘যুদ্ধপতাকা’ উড়িয়েছে ইরান।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল শনিবার ইরানের কম প্রদেশের পবিত্র মসজিদ জামকারান’র সর্ব্বোচ্চ গম্বুজে রক্তলাল পতাকা ওড়ায় ইরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে রক্তলাল পতাকা ওড়ালো। এই পতাকা ওড়ানোকে সোলেমানি হত্যার দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *