Wednesday, May 20বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ইজিবাইকে পরিচয়ে ধর্মের বোন ডেকে আত্মিয়ের বাড়ী নিয়ে গণধর্ষন

বার্তা প্রতিনিধি: মনুষত্বের অবনতির প্রমান হলো ভাই ভোনের সম্পর্কে। জানা যায় কুড়িগ্রামের এক নারীকে ‘ধর্মের বোন’ ডেকে গণর্ধষণের অভিযোগ ধর্মের ভাই সহ কয়েকজন যুবকের বিরুদ্ধে। রোববার (১০ নভেম্বর) জেলার উলিপুর উপজেলায়র কবিরাজ পাড়া নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ধর্ষনের শিকার নির্যাতিতা নারী বাদী হয়ে মামলার এজাহার দায়েরের পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার সরদারপাড়া গ্রামের জনি মিয়া (২৫), জোনাইডাঙ্গা বলদীপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩২) ও এরশাদুল হক (৩০)।

ধর্ষনের শিকার ও নির্যাতিতা মামলার এজাহারে বলেন, রোববার দুপুরে তিনি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ূয়া তবকপুর গ্রামে তার এক বোনের বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার সময় একটি ইজিবাইক ভাড়া করেন। পথে জনি মিয়া নামে এক যুবক ইজিবাইকটিতে চড়েন। কথাবর্তার এক পর্যায়ে ওই নারীকে ‘ধর্মের বোন’ ডাকেন তিনি।

তাৎক্ষনিক ভাই বোনের সম্পর্ক পাতিয়ে ওই নারীকে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যান জনি। তাকেবসিয়ে রেখে কয়েকজনকে ফোন করেন। কিছুক্ষণ পর সেখানে আলমগীর হোসেন ও এরশাদুল হক নামে অন্য দুই যুবক আসেন। তাদের সঙ্গে আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবকসহ আরও কয়েকজন আসেন।

উলিপুর থানা পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই নারীকে প্রথমে আরিফ ধর্ষণ করে। পরে অন্যরাও যোগ দেয়। এসময় ওই নারী চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তখন নির্যাতনকারীরা দ্রুত পালিয়ে যায়।

ধর্ষনের ঘটনার পর ওই নারী উলিপুর থানায় ৭ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার রাতেই জনি, আলমগীর, এরশাদুলকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে তার খোঁজ চলছে।

এদিকে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আদালতে পাঠানো হয়েছে। আরিফসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার নথিপত্র আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *