
বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ের কারখানা থেকে চুরির সময় বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) নিরাপত্তা বাহিনী (আরএনবি) রেলের মূল্যবান মালামালসহ হাতেনাতে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!চট্টগ্রাম রেলওয়ে পাহাড়তলী কারখানায় চুরি করার সময় শনিবার (২ নভেম্বর) আবুল কালাম (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
চুরির সাথে জড়িত আবুল কালাম খুলশী থানার মতিঝর্ণা এলাকার বাসিন্দা। পাহাড়তলী আরএনবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএনবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ানুর রহমান আরো জানান, শনিবার ভোরে কারখানা ক্যারেজ শপে রেলওয়ে নিরাপত্তা বাহিনী টহল দানকালে রেলওয়ের যাত্রীবাহী কোচে ব্যবহৃত ৪টি ব্রেকবল, ১টি হাউজিং ফ্রেম, ১টি প্লাস ও ১টি স্ক্র ডাইভারসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
ভোরে গ্রেপ্তারকৃত কালামের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ চুরির অভিযোগে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

