
বার্তা প্রতিনিধি: অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একটি রিসোর্ট থেকে ১৮ জনকে আটক করেছে থানা পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিনের নেতৃত্বে উপজেলার ইছাপুরা ইউনিয়নের এম জে হলিডে রিসোর্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতজন নারী, আটজন পুরুষ ও রিসোর্টটির তিনজন স্টাফ রয়েছেন।
পুলিশের (সার্কেল) সিনিয়র এএসপি মো: রাজিবুল ইসলাম জানান, আশুরা উপলক্ষে উগ্রবাদী ও সন্ত্রাসী হামলা মোকাবেলায় জেলার ছয় উপজেলায় চেকপোস্ট, পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে হোটেল, ম্যাসে অভিযান চালানো হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে এম জে হলিডে রিসোর্টে অভিযান চালানো হয়। এসময় ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় সাতজন নারী ও আটজন পুরুষকে আটক করা হয়। এ সময় যৌন উত্তেজক জিনিসপত্র ও বেশ কিছু কনডম উদ্ধার করা হয়।
আটককৃত নর-নারী ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকার বলে জানান তিনি। আজ শনিবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এদিকে পুলিশ জানান যে কোন রিসোট বা হোটেলে এমন অনৈতিক কাজে কাউলে পেলে গ্রেপতা করা হবে।
সূত্র: নয়া দিগন্ত

