Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা হাইওয়ে পুলিশ সহ নিহত ৩

বার্তা প্রতিনিধি: আজ কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। জানাযায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ আরো তিনজন আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সৈয়দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হাইওয়ে নিহতরা হলেন- কুমিল্লা মিয়ার বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তার হোসেন(৩২)। তিনি জেলার বরুড়া উপজেলার উত্তর শীলমুড়ী ইউনিয়নের ছোটবাতুয়া গ্রামের মো. দুলা মিয়ার ছেলে। কাভার্ডভ্যানের হেলপার সুমন (২৫) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নন্দিগ্রামের বাবুল মিয়ার ছেলে ও নোয়াখালী জেলার সেনবাগ এলাকার সালেহ আহাম্মদের ছেলে ফাহাদ (২৫)।

এদিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সম্পর্কে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সৈয়দপুর এলাকায় দুটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ বাধে। এতে যানবাহন দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান দুটিকে রেকার দিয়ে উদ্ধার করতে যায় মিয়ার বাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ। উদ্ধারকাজ চলাকালে পেছনে থেকে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান হাইওয়ে পুলিশের রেকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেন এবং বিকল কাভার্ডভ্যানের হেলপার সুমন মিয়া ও অপর গাড়ির হেলপার ফাহাদ নিহত হন।

পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারে এখন শোকের ছাড়া বিরাজ করছে।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *