Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

এবার সাকিব আল হাসান নগর চাবী উপহার পাবেন চট্টগ্রামের পক্ষ থেকে

বার্তা প্রতিনিধি: বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। আগামীকাল মঙ্গলবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তাঁকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে নগর চাবি উপহার দেবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। দেশের প্রথম কোনো খেলোয়াড় নগর চাবি পাচ্ছেন উল্লেখ করে মেয়র বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তিনি কেবল ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করেননি, দেশের মুখও উজ্জ্বল করেছেন। স্থানীয় উদীয়মান ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ, সংবর্ধনা কমিটির আহ্বায়ক, প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *