
বার্তা প্রতিনিধি: নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন নির্বাচনে যে কেউ অনিয়ম করলেই ব্যবস্থা। তিনি আজ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে করে এসব কথা বলেন। বৃহস্পতিবার নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদ নির্বাচন পরিবেশ পর্যবেক্ষণকালে এসব কথা বলেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!এসময় স্বতন্ত্র প্রার্থী আ ন ম আফজাল হোসেনের মুখে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করছে এমন কথা শুনে তিনি বলেন, প্রশাসন ও পুলিশের সুনাম যখন স্বতন্ত্র একজন প্রার্থী করছে, তখন বলব সত্যিই পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করছে। এটা আমার উপজেলা এখানে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থাকবে কিন্তু তা যেন প্রতিহিংসায় পরিণত না হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ইউএনও গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শামিনুর আলম প্রামানিক, ওসি জাকিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আ. রশিদসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে তিনি সকলকে সুন্দর একটি দেশ গড়ার জন্য কাজ করার আহবান জানান।
সূত্র: বিডি প্রতিদিন

