
বার্তা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দীর্ঘ ২ মাস ২৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজহ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। কেন্দ্রিয় কারাগার ফটকে এসময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএনপির এই নেতাকে ২০১৮ বছরের ১২ ডিসেম্বর ঢাকার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। তার কারা মুক্তিতে দলের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান।

