Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বেগুনকে বোমা ভেবে রাতভর আতংক চট্টদগ্রাম বিশ্ববিদ্যালয়ে

বার্তা প্রতিনিধি: ঠিক দেখতে বোমার মত। কালো টেপে মোড়ানো একটি বেগুন দেখে বুঝার উপায় নেই যে এটি বোমা। তাই বোমা ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বৃহস্পতিবার গভীর রাতে ‘বোমা সদৃশ’ বস্তুটির দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের এক পাশে। পরে রাতভর ওই স্থানটি ঘিরে রাখে পুলিশ।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানান, এটি আসলে বেগুন। আতঙ্ক ছড়াতে বেগুনটিকে কালো টেপে মুড়িয়ে বোমার আকৃতি দিয়ে ফেলে রাখা হয়েছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাত দিয়ে বলা হয়, গত বৃহস্পতিবার গভীর রাতে আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে বোমা আকৃতির বস্তুটি পড়ে থাকতে দেখেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে খবর পেয়ে পুলিশ রাতভর ঘটনাস্থলের আশপাশ ঘিরে রাখে।

চট্টগ্রাম মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া সমকালকে বলেন, একটি বেগুনে দুটি তার ও কালো টেপ মুড়িয়ে বোমার মত সাজিয়ে ফেলে রাখা হয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এমনটি করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম বলেন, কে বা কারা এটি রেখেছে তাদের খুঁজে বের করা হবে। তাদের কি উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে অাতংক ছড়িয়ে পড়ছিল বটে কিন্তু কারো কোন অসৎ উদ্দেশ্য থাকার কথা ফেলে দেয়া যায়না বলে জানার বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *