Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ইয়াবা বহনে ইমাম, বললেন বেশী রোজগারের আশায় তিনি এ কাজ করতেন

বার্তা প্রতিনিধি: ইয়াবা ব্যাবসায় এবার মুসজিদের ইমামদের ব্যাবহার করলেন ইয়াবা ব্যাবসায়ীরা। অনেক টাকা পাওয়ার আসায় ইয়াবা বহন করতে গিয়ে ধরা পড়েছেন মসজিদের সাবেক এক ইমাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার সকালে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ওমর ফারুকের কাছ থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার ধামরাই থানার হরিদাসপুর ধোপের বাড়ি জামে মসজিদে ১৫ বছর ধরে ইমামতির পাশাপাশি ওই এলাকায় হাফেজিয়া নুরানী মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

কয়েকমাস আগে ইমামতি ছেড়ে তিনি ইয়াবা পরিবহনে জড়িয়েছেন বলে পুলিশকে জানান তিনি। অল্পতেই অনেক টাকা আর তার নিশায় জড়িয়ে যান এই সাবেক ইমাম।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সমকালকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক জানিয়েছেন- তিনি কক্সবাজারে সাগর নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকার ধামরাইয়ে সৈকত নামের একজনের কাছে পৌঁছে দেন। এভাবে গত তিন মাসে বেশ কয়েকবার এই ইমাম চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা পাচার করেছেন।

ওসি জানান, প্রতি চালানে ১২ থেকে ১৫ হাজার টাকা করে পেতেন ফারুক। বাড়তি রোজগারের আশায় ইমামতি ছেড়ে এ পেশায় জড়িছেন বলে পুলিশকে জানান তিনি। তবে সাগর ও সৈকতের বিস্তারিত কোন তথ্য জানাতে পারেননি তিনি। তবে পুলিশ সাগর ও সৈকতের ব্যাপারে তদন্ত শুরু করেছেন বলে জানান। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান কর্মকর্তারা।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *