Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আবারো আলোচনায় প্রভা নেপত্বে নতুন ভালবাসার আসর
বার্তা প্রতিনিধি: সম্প্রতি আলোচিত ও সমালোচিত তারকা সাদিয়া জাহান প্রভা গণমাধ্যম থেকে একটু দূরেই থাকতে চান । কিন্তু সেই গণমাধ্যমেই বার বার খবরের শিরোনাম হতে হয় তাকে। সেটা নানা কারণে। সম্প্রতি আবার শিরোনাম হলেন এ অভিনেত্রী। এবার নিজের ইনস্টাগ্রামে গোসলের একটি ভিডিও আপলোড করে এলেন আলোচনায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাদিয়া জাহান প্রভা সেই ভিডিওতে দেখা যায়, সবে গোসল সেরে এলো চুলে নীরবে বললেন, ‘আই লাভ ইউ’। প্রভার আই লাভ ইউ বলা ভিডিওটি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তাই প্রভাকে নিয়ে সাবর মাঝে একটু কৌতুহলী প্রশ্ন। তবে কী আবার প্রেমে পড়েছেন প্রভা? উত্তর হয়তো প্রভা ছাড়া বলতে পারবে না কেউ। তবে ইনস্টাগ্রামে প্রভার পোস্ট দেখে ধারণা করাই যায় প্রেম-বিরহের মধ্যেই দিন কাটছে তার।

এদিকে দেখা যায় বেশ কিছুদিন ধরে প্রেম নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন প্রভা। সর্বশেষ ‘ফলো মি স্টাইলের’ একটি ছবি আপলোড করে প্রভা লিখেছেন, ‘শুধু আমিই জানবো, কেউ একজন আমার হাতটা শক্ত করে ধরেছিল। কেউ একজন আমার সাথে বৃষ্টিতে ভিজেছিল। কেউ একজন আমার কপালের টিপ ঠিক করে দিতো। কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে থাকতো। কেউ একজন খুব সকালে ফোন করে আমার ঘুম ভাঙ্গাতো। কেউ একজন ফিসফিস করে রাতে কথা বলতো। প্রত্যেকের জীবনে এই কেউ একজন থাকে। কারো কারো ভাগ্য হয় ঐ কেউ একজন এর সাথে সারা জীবন থাকার। আর কারো কারো ভাগ্য হয় অন্য কোন একজন এর সাথে সারা জীবন থাকার। পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে। কিন্তু ঐ টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুটা কিন্তু একজনই, একজনের জন্যই। ওটা কখনোই কেউ হতে পারে না, পারবে না। টুপ করে গড়িয়ে পড়া অশ্রুটার কথা কেউ জানে না, কেউ না।’

সাদিয়া জাহান প্রভা এমন স্ট্যাটাসের হেতু খুঁজছেন অনেকেই। প্রশ্নের তীর ছুড়ছেন প্রভার দিকে। তাহলে প্রভা কী আবার প্রেমে পড়েছেন? তবে এ বিষয়ে প্রভার সাথে যোগাযোগ করে কোন সাড়া পাওয়া যায়নি।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *