
বার্তা প্রতিনিধি: ভালবাসা মানেনা কোন ধর্ম জাত বা গোষ্টি। ভারতের চলচ্চিত্র কিং হৃত্বিকের বোনের প্রেমিক মুসলিম। সে কারণেই মেয়ের বাড়ি থেকে সেই সম্পর্ক মেনে নেওয়া হচ্ছে না।
Thank you for reading this post, don't forget to subscribe!এটি কোনও সাধারণ পরিবারের ঘটনা নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুরুতর অভিযোগ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের বোন সুনায়না!
সুনায়না বলেন, “গত বছর এক মুসলিম ছেলেকে ভালবেসেছি বলে বাবা আমাকে চড় মেরেছিল। ওর নাম রুহেল। বাবা বলেছিল রুহেল জঙ্গি। আমি বাবা-মায়ের বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করি। শুধুমাত্র মুসলিম বলে বাবা-মা ওকে মেনে নিচ্ছে না। ওরা আমার জীবনটা নরক করে তুলেছে।”
এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর সুনায়নার ও রোশন পরিবারের সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
তবে সাম্প্রতিক ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এই আবহে বলিউডের নামজাদা পরিবারের এ হেন আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শুধুমাত্র মুসলিম ছেলেকে ভালবাসার জন্য সুনায়নাকে ‘হেনস্থা’ করায় তার বাবা রাকেশ রোশনও সেই সমালোচনার মুখোমুখি!
উদ্বার্ত এই পরিস্থিতিতে ভাই হৃতিক রোশনকেও তিনি পাশে পাননি বলে অভিযোগ করেছেন সুনায়না। তার দাবি, “হৃতিকের কোনও কথা বাড়িতে চলে না। আমার রিলেশনশিপ নিয়ে কেউই খুশি নয়। হৃতিক বলেছিল আমাকে একটা আলাদা বাড়িতে থাকার খরচ দেবে। কিন্তু লোখান্ডওয়ালায় আমার বাড়ি ভাড়া আড়াই লক্ষ টাকা ও দিতে চায়নি। বলেছে, টাকাটা অনেক বেশি। ওর কাছে আড়াই লক্ষ টাকা বেশি! সবাই হেনস্থা করেছে আমাকে।”
সুনয়নার আরও অভিযোগ, মাসের খরচ চালাতে ৫০ হাজার টাকা তাকে বাড়ি থেকে দেওয়া হয়। রোশন পরিবারের মেয়ে হয়েও এত কম টাকায় কেন তাকে চালাতে হবে, সে প্রশ্ন তুলেছেন তিনি।
তবে পাশাপাশি ভাই হৃতিকের সঙ্গে ঝামেলা থাকলেও তিনি নাকি সাহায্যের জন্য ছুটে গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের কাছে। “আমি কঙ্গনার কাছে সাহায্যের জন্য গিয়েছি। ও মেয়েদের ক্ষমতায়ন নিয়ে কথা বলে। আমি ওকে সাপোর্ট করি,” শেয়ার করেছেন সুনায়না।
সুনায়না দাবি করেছেন, হৃতিকের সঙ্গে কঙ্গনার সমস্যার বিষয়ে তিনি কিছু জানতেন না। কঙ্গনার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক। মাঝে হঠাৎই নাকি যোগাযোগ বন্ধ করে দেন কঙ্গনা। সমস্যা নিয়ে সাহায্যের জন্য ফের তার কাছেই গিয়েছেন সুনায়না। যদিও এ বিষয়ে কঙ্গনা বা রোশন পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে কেন তিনি একজন মুসলিম পরিবারের ছেলেকে পচন্দ করলেন এই বিষয়ে তিনি বলেন ভালবাসা আর তার প্রেতিকের প্রতি তার বিশ্বাসই তাকে তার কাছে নিয়ে গেছে।
সূত্র: বিডি প্রতিদিন

