Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সনি-র‌্যাংগসের প্রেসিডেন্ট এর ঘোষনায় ভুর্তুকি চলছে

শাকিল আহমেদ, বার্তা প্রতিনিধি: সরাসরি ভর্তুকিতে সনি-র‌্যাংগসের ৪৩”, ৪৯”, ৫৫”, ৬৫”, ৭৫” ও ৮৫ ইঞ্চি টিভিতে আজ বৃহস্পতিবার থেকে অধিক ভর্তুকি বাজেটে চলছে এক্সচেঞ্জ কার্যক্রম। দেশজুড়ে চলছে সনি-র‌্যাংগসের ডায়মন্ড প্রমোশন ও এক্সচেঞ্জ অফারের উত্তাল জোয়ার।

Thank you for reading this post, don't forget to subscribe!

সনি-র‌্যাংগসের ডায়মন্ড প্রমোশনের অধীনে সারা দেশে চলছে ফ্রি ডায়মন্ড অফার ও গ্রেট এক্সচেঞ্জ অফার। বাণিজ্য মেলা থেকে টেলিভিশন, ফ্রিজ ও ওভেন কিনলেই ক্রেতারা পাচ্ছেন সর্বনিম্ন ৩টি ডায়মন্ড স্টোন থেকে শুরু করে সর্বোচ্চ ২১১টি* ডায়মন্ড স্টোনের নোসপিন, আংটি, কানের দুল, লকেট ও গয়না সেট। এবারের বাণিজ্য মেলায় সনি-র‌্যাংগসের ১৬ নম্বর প্যাভিলিয়নে সকাল-সন্ধ্যা ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

রাজধানীর বসুন্ধরা সিটি শো-রুমে ক্রেতা পুরোনো সিআরটি এক্সচেঞ্জ করে নতুন ব্রাভিয়া ওলেড টিভি ক্রয় করেন।রাজধানীর বসুন্ধরা সিটি শো-রুমে ক্রেতা পুরোনো সিআরটি এক্সচেঞ্জ করে নতুন ব্রাভিয়া ওলেড টিভি ক্রয় করেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে সনি-র‍্যাংগস কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ক্রেতা পুরোনো রেডিয়েশন উৎপাদনকারী সিআরটি বা এলসিডি টিভি বদলে নতুন সনি ব্রাভিয়া টিভি নিতে চাচ্ছেন, তাদের জন্য সনি সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশী এন্দোর ঘোষণা অনুযায়ী চলছে ‘গ্রেট এক্সচেঞ্জ অফার’। সনি এস.এস.ই.এএ.এন.পি ফান্ডের সরাসরি ভর্তুকিতে চলছে এই এক্সচেঞ্জ কার্যক্রম। যেমন—ক্রেতার ১টি পুরোনো ২১ ইঞ্চি সনি সিআরটি টিভির বিনিময় মূল্য ৩২ ইঞ্চি সনি স্মার্ট এলইডি টিভির সঙ্গে ১২ হাজার টাকা। তবে আজ ২৪ জানুয়ারি থেকে ৪৩”, ৪৯”, ৫৫”, ৬৫”, ৭৫” ও ৮৫ ইঞ্চি টিভির ক্রেতারা অতিরিক্ত ভর্তুকিতে আরও বেশি বিনিময়মূল্যের সুবিধা পাবেন। যেমন—আগে ৪৩ ইঞ্চি সনি স্মার্ট টিভির ক্রেতারা পুরোনো সিআরটি টিভির বিনিময়মূল্য পেতেন ২৬ হাজার টাকা। কিন্তু এখন থেকে তারা পাবেন ২৮ হাজার টাকা।

রাজধানীর উত্তরা শো-রুমে ক্রেতা পুরোনো ফ্রিজ ও ওভেন এক্সচেঞ্জ করে নতুন কেলভিনেটর ফ্রিজ ও ওভেন ক্রয় করেন।রাজধানীর উত্তরা শো-রুমে ক্রেতা পুরোনো ফ্রিজ ও ওভেন এক্সচেঞ্জ করে নতুন কেলভিনেটর ফ্রিজ ও ওভেন ক্রয় করেন।পাশাপাশি র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের নিজস্ব বিনিয়োগে র‌্যাংগস এডকন ফান্ড-এর আওতায়, সনি ব্র্যান্ড ভক্তদের পাশাপাশি র‌্যাংগস ব্র্যান্ড ভক্তদের জন্য এই সনি-র‌্যাংগস গ্রেট এক্সচেঞ্জ অফারে রাখা হয়েছে বিশেষ সুযোগ। এর মাধ্যমে পুরোনো ২১ ইঞ্চি সিআরটি টিভির বিনিময়মূল্য ৩২ ইঞ্চি র‌্যাংগস স্মার্ট এলইডি টিভির সঙ্গে ৭ হাজার টাকা, পুরোনো ফ্রিজের বিনিময়মূল্য নতুন কেলভিনেটর ফ্রিজের সঙ্গে ১৫ হাজার টাকা। একইভাবে এই সুযোগ রয়েছে জাপানের ফুজি এসি, মালয়েশিয়া/থাইল্যান্ডের কেলভিনেটর ফ্রিজ ও ওভেন, ইতালির ইন্ডেসিট ফ্রিজ এবং র‌্যাংগস এসি, ফ্রিজ ও ওভেনে।

এ ছাড়া যে কোনো সনি-র‌্যাংগস পণ্য ক্রয় করলে প্রত্যেকেই পাবেন একটি করে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ৩১% ডিসকাউন্ট ভাউচার। এটি দিয়ে ১০ হাজার টাকার ওপর ডায়মন্ড সামগ্রী কেনার ক্ষেত্রে ক্রেতারা ৩১% ডিসকাউন্ট পাবেন।

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের রয়েছে দেশব্যাপী ৮৫টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং ৪৫০টিরও বেশি অনুমোদিত ডিলার নেটওয়ার্ক। সূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *