
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে ভোর রাতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাটের টিএস ফিরোজ আলম গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশায় পদ্মার দিক নির্দেশনা বাতিগুলো সঠিকভাবে দেখা না যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় প্রায় চারশ যানবাহন উভয় পাশে আটকে পড়ে। এছাড়া মাঝ নদীতেও পাঁচটি ফেরি আটকে পড়ে। ফেরী আটকা থাকায় দুপাড়ে হাজার হাজার যাত্রীর চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে কুয়াশা কমে গেলে প্রায় সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হলে ধীরে ধীরে আটকে পড়া চানগুলো চলতে শুরু করে।
সূ্ত্র: কালের কন্ঠ

