Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

যারা খাল দখল করে তাদের আইনের আওতায় আনার কথা জানালেন সাইদ খোকন

শেখ আবীর, বার্তা প্রতিনিধি: কোটি মানুষের বসবাস ঢাকা শহরের খালগুলি পানি নিস্কাশনে সবছেয়ে বেশী কাজে আসে। পানি নিস্কাশন যারা খাল দখল করে তাদের তারা পরিবেশ নষ্ট করার পায়তারায় মগ্ন। তাই এক ইঞ্চি খালও কাউকে দখল করতে দেয়া হবে না এবং দখলদার কাউকে একবিন্দু ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার রাজধানীর কুতুবখালী খাল পরিষ্কার কার্যক্রমের গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, রাজধানী ঘিরে থাকা খালগুলো উদ্ধার করে জলাধার ফিরিয়ে দেয়া হবে। দখলদাররা যে মতাদর্শের লোকই হোক বা যে দলেরই হোক, তাদের এক বিন্দুও ছাড় দেয়া হবে না।

খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেন, খাল উদ্ধারকে ক্ষুদ্রভাবে দেখলে চলবে না। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই।

এ সময় মেয়র জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের ৭৩ কিলোমিটারের ওপর থেকে ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খাল দিয়ে যেন জলযান চলতে পারে আমরা সেই ব্যবস্থা করব।

এসময় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর জাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *