Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ভূঁয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব

দুদক চেয়াম্যানের দুর্নিতি বিরোধী অভিযানের ঘোষনা অনুযায়ী বাংলাদেশকে দুর্নিতির জিরু ট্রলারেন্সে নিয়ে আসার জন্য অভিযান শুরু করলে ভূঁয়া কর্মকর্তার আভির্বাব হয়। যার ভিত্তিতে এবার খোদ রাজধানীর হাজারীবাগ থেকে দুদক (দুর্নীতি দমন কমিশন) কর্মকর্তা পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের আটক করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটককৃতরা হলেন-আনিসুর রহমান বাবু (৩৬) ও ইয়াসির(২৪)। তারা দীর্ঘদিন ধরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী বলেন, আটকৃতরা দুদক এর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে সেসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আজ বেলা ১১টায় কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আটকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আরো এমন ভূঁয়া পরিচয়ে থাকতে পারে বলে জানান র‌্যাব। তিনি এই বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *