Tuesday, July 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিদ্যা সিনহা মিম অভিনিত ইত্তেফাক ছবির সুটিং শুরু নভেম্বরে

বার্তা প্রতিনিধি: বাংলাদেশী চলচ্ছিত্রে এবার যোগ হল নতুন চলচ্চিত্র ‘ইত্তেফাক’। পোড়ামন ২’, ‘দহন’ এবং ‘পরাণ’-এর পর পরিচালক রায়হান রাফি নির্মাণ করছেন এটি । আর এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন বিদ্যা সিনহা মিম ও সিয়াম আহমেদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইত্তেফাক ছবিটি নিয়ে বেশ আশাবাদের কথা জানালেন মিম। জানালেন, আগামী ২০ নভেম্বর সিলেটে ‘ইত্তেফাক’ শুটিং শুরু করবেন তিনি। ছবিটির প্রথম লটের শুটিং সিলেটেই হবে বলে জানান তিনি।

নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, দারুণ একটি গল্প নিয়ে ‘ইত্তেফাক’ নির্মিত হবে। দর্শকরা যে ধরনের গল্প নির্ভর ছবি পছন্দ করেন, এটি তেমনই একটা ছবি হবে প্রত্যাশা করা যায়।

জানা যায় মিমের জন্মদিন আজ রোববার। বিশেষ দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বিদ্যা সিনহা মিম শুক্রবার শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় ইমামী সেভেন ওয়েলস ওয়ান-এর বিজ্ঞাপনের কাজ। এ প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি।

এদিকে বিদ্যা সিনহা মিম অভিনীত গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সাপলুডু’ ছবিটি মুক্তি পায় গত মাসে। ছবিতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। সব গুলো ছবির মত এই ছবিটি নিয়েও আশাবাদি বিদ্যা সিনহা মিম। তিনি বলেন এ্টি একটি সামাজিক ছবি পরিবারের সকলে মিলে দেখার মত ছবি এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *