Friday, April 17বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বর্তমান সময়ে মিয়ানমারে সবছেড়ে বিকট ভূমিকম্পে নিহত বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে, থাইল্যান্ডেও হয় বিশাল ক্ষতি

বর্তমান সময়ে সবছেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫ হাজার ২১২ জন হয়েছে। সহায়তা গোষ্ঠীগুলো বলছে, যারা বেঁচে আছেন, তাদের নেই কোনো আশ্রয়, খাদ্য ও পানি। দেশটিতে গৃহযুদ্ধের ফলে সহায়তা ঠিকমতো পৌঁছানো যাচ্ছে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো জানতে পড়ুন : জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পাচ্ছে নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু

গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন, শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৫ হাজার ২১২ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, এই সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, এই দুর্যোগে ৬ হাজার ৫২১ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ৯৯১ জন। খবর রয়টার্সের

আরো জানতে পড়ুন : মাগুরায় ধর্ষিত সেই শিশুটির নিথর দেহ বাড়িতে ফিরছে আজ

বিকট ভু-কম্পে গত ২৮ মার্চ (শুক্রবার) মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প হয়। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশে এর প্রভাব অনুভূত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে।

আরো জানতে পড়ুন :বাতিল হচ্ছে ৫৩ বছরে সংস্থা এনবিআর রাজস্বখাতে জবাবদিহিতা আনতে এই উদ্যেগ

মিয়ানমারে ভূমিকম্পে পাশের দেশ থাইল্যান্ডও ক্ষতিগ্রস্ত হয়। দেশটির রাজধানী ব্যাংককে তিনটি বহুতল ভবন ধসে পরে কয়েকশ’ মানুষ নিখোঁজ হন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে, মিয়ানমারের মান্দালয় এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় ধসে গেছে, সেখানে ৫০ জন শিক্ষক ও দুইজন শিক্ষক ছিলেন।
এদিকে মিয়ানমার ও থাইল্যান্ডে উদ্ধ্যার তৎপরতার অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *