Thursday, June 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ফজিলাতুন্নেছা মুজিব হল ভিপি হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী রিকি হায়দার আশা।

বার্তা প্রতিনিধি: দীর্ঘ ২৮ বছর পার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী রিকি হায়দার আশা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সন্ধ্যায় হলের রিটানিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল নির্বাচিত হয়েছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল হলে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। তারা তিনজনই নির্বাচিত হয়েছেন। অন্য দু’জন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন, সংস্কৃতি সম্পাদক পদে তাসনীম হালিম মীম। রিকি আশা প্রকাশ করেন সুন্দর নেত্রিত্বে আগামীতে বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্রছাত্রীদের চাওয়া নিয়ে কাজ করবে।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *