
শাকিল আহমেদ: নষ্টদের কুনজর থেকে বাচতে পারেনে এক কিশোরি। দীর্ঘদিন ধরে মুক্তার নমন এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বগুড়ার ধুনট উপজেলায় এই ঘটনা ঘটে। কিশোরী বলেন ছেলেটি আমাকে প্রেমের কথা দীর্ঘ দিন থেকেই বরে আসছিল। কিন্তু আমি সাড়া না দেওয়ায় ঐ কিশোরীকে তার বাড়ীতে ধর্ষণের করেছে বরে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে গতকাল রোববার রাতে মামলা দায়ের করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী উপজেলার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। কিশোরীর পাশের গ্রামের মুক্তার হোসেন ওরফে মনিরুজ্জামান মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি মুক্তারের অভিভাবকদের জানানো হয়। কিন্তু এতে কোনো কাজ হয়নি। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মুক্তার হোসেন ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মুক্তার বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মুক্তার হোসেন ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে মুক্তার হোসেন কৌশলে পালিয়ে যান। পরে এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা মীমাংসার বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। ফলে গতকাল রাতে ছাত্রীর ভাই বাদী হয়ে মুক্তার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ওই কিশোরীর জাবানবন্দি নেওয়ার জন্য বিচারিক হাকিমের আমলী আদালতে পাঠানো হয়েছে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।
এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে এর সাথে আরো কেউ আছে কিনা তাও দেখছেন পুলিশ। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

