
শেখ আবীর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী জনাব আশরাফুল আলম খোকনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ–প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের জ্যেষ্ঠ প্রশিক্ষক (বর্তমানে বিটিভিতে প্রেষণে কর্মরত) কে এম শাখাওয়াত মুনকেও প্রেষণে প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে আশরাফুল আলম আগেও প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব ছিলেন। তাঁর নিয়োগের বিষয়ে বলা হয়েছে, ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে চুক্তি ভিত্তিতে এই নিয়োগ কার্যকর হবে। সরকারকে এগিয়ে নিতে যুগোপোযুগি কার্যকরের অগ্রনী ভুমিকা রাখবেন এই প্রত্যাশা সকলের।
সূত্র: প্রথম আলো

