
রিয়া হায়দার: ভারত পাকিস্তান যখন কাশ্মির ইসু্তে তু্ঙ্গে তখনই হুমকি দিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এক বার্তায় বলা হয় আগামী ৮ অক্টোবর ভারতের হরিয়ানার রেওয়ারি রেলওয়ে জংশনটি উড়িয়ে দেয়ার । করাচি থেকে হুমকিসহ একটি চিঠি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে ধারণা করা হচ্ছে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পক্ষ থেকে এই বার্তা এসেছে। হুমকি পাওয়ার পর থেকে স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে নজরদারি। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতার সঙ্গে এই বিষয়ে কাজ করা হচ্ছে।
সূত্রে জানা গেছে পাকিস্তানের জইশ-ই-মহম্মদের একটি দল ভারতে পানিপথে হামলা করার জন্য তাদের লোকজনকে ট্রেনিং দিচ্ছে। তবে ভারতীয় নৌবাহিনী সেই হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত বলেও জানিয়েছিলেন নৌবাহিনীর প্রধান আদমিরাল করমবীর সিং।
ভারতীয় নৌবাহিনী প্রস্তুত থাকার পরেও বিএসএফ জানায়, প্রায় ৫০ জন জইশ জঙ্গি পানিপথে ভারতে হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে। এসব জঙ্গিদের বিশেষ ট্রেনিং দেয়া হচ্ছে, যাতে তারা পানিপথে হামলা চালাতে পারে।
অন্যদিকে ভারতের দক্ষিণাংশে জঙ্গি আক্রমণ হওয়া আশঙ্কার তথ্য নিশ্চিত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল এসকে সাইনি জিওসি ইন সি দক্ষিণ কম্যান্ডের পক্ষ থেকে। ভারত সরকার এইসব হামলা সম্পর্কে বলেন আমরা তাদের প্রতিহত করতে প্রস্তুত আছি।
সূত্র: বিডি প্রতিদিন

