Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত

য়াখালী প্রতিনিধি: এবার নোয়াখালীর বেগম গঞ্জ উপজেলায় মারাত্বক সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় হিমাচল সার্ভিসের যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে দুই নারীসহ ৫জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরো দুজন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার দুপুর আড়াইটার দিকে সোনাইমুড়ি-চৌমুহনী সড়কের মিরওয়ারিশপুর এলাকার রাশেদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সার্ভিসের যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস সোনাইমুড়ি থেকে চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরো পাঁচজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ মোল্লা সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহতের কথা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পরিচয় জানার পর আমরা মরদেহ তাদের আত্নীয় স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করব। তবে কেহ কেহ হাসপাতালে এসে তাদের সনাক্তের চেষ্টা করছেন বলে জানা যায়। এসময় উপস্থিত অনেককে স্বজোরে কাঁদতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *