Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নোরা ফাতেহী আবারো নতুন আঙ্গিকে ভিডিও নিয়ে ভক্তদের মাঝে

বার্তা প্রতিনিধি: নিজের ক্যারিয়ারকে ধরে রাখতে কখনও মিউজিক ভিডিও, কখনও আইটেম সং আবার কখনও রিমেক গান দিয়ে ঝড় তোলেন নোরা ফাতেহি। তার ‘বেলি ড্যান্স’ এ মাত ভক্তদের মন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি সাকি সাকি, দিলবার, কামারিয়ার মতো গানে তার নাচে অভিভূত দর্শক। ফের একবার নিজের নাচের কায়দাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা।
বৃহস্পতিবার নোরা ফতেহি তার নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন। যেখানে ইন্টারন্যাশনাল ডান্স নাম্বর ‘পেপেতা’ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। তার সঙ্গে দেখা গেল খ্যাতনামা কোরিওগ্রাফার মেলভিন লুইসকে।

নোরা ফাতেহীর নাচের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি জানিয়েছেন, মেলভিন লুইস এই আফ্রো-ল্যাতিনো ডান্স নাম্বারটি নতুন করে নিজের সৃজন শৈলী দিয়ে তৈরি করেছেন। ভিডিওটি পোস্ট করতেই এটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

দেখা গেছে সম্প্রতি মুক্তি পেয়েছে নোরা ও ভিকি কৌশলের আরও একটি মিউজিক ভিডিও ‘পচতাওগে’। তবে তিনি বলেন ভক্তদের আনন্দ দিতে তিনি সব কিছু করবেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *