
বার্তা প্রতিনিধি: ঢাকার নির্বাচন ভবনে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গেছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নীচ তলায় একটি কক্ষে গত রোববার ০৮/০৯/২০১৯ইং তারিখ আনুমানিক রাত ১১টার পর এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
Thank you for reading this post, don't forget to subscribe!রাজধানীর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, রাত ১১টা ৫মিনিটে নির্বাচন ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। পরে প্রায় রাত ১২.৩০ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে ইভিএমসহ নির্বাচন কাজে ব্যবহূত মালপত্রের গোডাউন রয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কেউ। যেখানে আগুন লেগেছে সেখানে ইসির নিজস্ব কর্মকর্তা ছাড়া বহিরাগতদের যাওয়ার কোনো সুযোগ নেই। এটি সুরক্ষিত এলাকা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় হঠাৎ করে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় নীচ তলায় আগুন দেখা যায়। নীচে অনেক কাগজ পত্র থাকায় আসে পাশের কয়েকটি রুমে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়াস সার্ভিসরে মোট ১০টি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়্ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে কেউ কেউ ধারনা করছে বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এছাড়া বিস্তারিত আর কিছু জানা যায়নি।

