Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

দুদকের অনুসন্ধানে এবার মাহি বি চৌধুরী ও তার স্ত্রী

বার্তা প্রতিনিধি: বাংলাদেশে আরেকটি রাজনিতিক দল বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে রোববার তাদেরকে তলবি নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুদকের পাঠানো নোটিশে বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাই ৭ আগস্ট সকাল ১০টায় তাদের সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

তবে নাম প্রকাশ না করে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ আছে। এই অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে। ৭ আগস্টে তলব করা হলেও গত জুন মাস থেকেই তাদের অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

দুদকের করা অভিযোগের এসব বিষয়ে মাহী বি চৌধুরীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বিকল্পধারার বর্তমানে সংসদ সদস্য।
সূত্র: মানবকণ্ঠ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *