
বার্তা প্রতিনিধি: মঙ্গলবার রাজধানীর জনবহুল এলাকা সদরঘাট থেকে প্রায় ৮ লাখ পিস ইয়াবাসহ মাদক চোরাচালান সিন্ডিকেটের তিনজন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকা সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার মো. কামরুজ্জামান।
আটককৃতরা হলেন-মো. তুহিন (২৭), সবুজ (২২) ও শাহজাহান (৩০)। বরগুনা থেকে লঞ্চে করে মঙ্গলবার ভোরে ঢাকায় পৌঁছান তারা।
র্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘তাদের ট্র্যাভেল ব্যাগে আট লাখ ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।
তবে আজ বিকেলে ৪টায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সূত্র: দৈনিক আমাদের সময়

