Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ডাকসুর ভিপি নুরুল হক নুর আগামী শনি্বার দায়িত্ব নিবেন

বার্তা প্রতিনিধি: দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নুরুল হক নুর।

Thank you for reading this post, don't forget to subscribe!

আগামী শনিবার সকাল ১১টার দিকে ভিসির বাসভবনে ডাকসুর কার্যকরী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভিপি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নুর।

উল্লেখ্য যে গত ১১ই মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল। তবে দীর্ঘ সময় পর নতুন দায়িত্বে আসা নেতারা বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজাতে চান। সকলে মিলে মিশে কোন সহিংসতা ছাড়াই বাংলাদেশের সর্বোচ্চ এই বিদ্যাপিঠকে যে কোন প্রতিহিংসা থেকে মুক্ত রাখতে চান সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *