Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে ৮৮ জনের চাকুরীর সুযোগ

বার্তা প্রতিনিধি: বাংলাদেশের অধিনে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় বিভিন্ন ইউনিয়ন পরিষদে ৮৮ জনবল নিয়োগ দেবে । আগ্রহীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল।

উক্ত জেলা প্রশাসকে নিয়োগ দেওয়া পদের নাম: ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৮৮ জন শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি/সমমান দক্ষতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি শব্দের গতি ২০ থাকতে হবে বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

চাকুরীতে প্রার্থীর ধরন: টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা বয়স: ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

যেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে: আগ্রহীরা www.tangail.gov.bd এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন পাঠানোর ঠিকানা: জেলা প্রশাসক বরাবর কক্ষ নং-১০৫, স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল।

উক্ত পদে আবেদন ফি বাবদ জমা দিতে হবে: যে কোন বাণিজ্যিক ব্যাংক থেকে জেলা প্রশাসক বরাবর ৪০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

উক্ত আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানতে https://banglarbarta21.com/
সূত্র: বিডি অল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *