
বার্তা প্রতিনিধি: বাজি ধরে জুয়া খেলে আর্থিক ভাবে নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু জুয়ার টেবিলে সব অর্থ হারিয়ে নিজের স্ত্রীকে বাজি ধরার কথা শুনেছেন কখনও! শুনতে অবিশ্বাস্য হলে সত্য, এমনই এক কাণ্ড করেছেন ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের এক যুবক। খবর জিনিউজের
Thank you for reading this post, don't forget to subscribe!অনেক বার হেরে গেলেও বন্ধুদের সঙ্গে জুয়ার আসরে বসে সর্বসান্ত হয়ে শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেই বাজি ধরে বসেন তিনি। ঠিক হয় জুয়ায় হেরে গেলে স্ত্রীকে ধর্ষণ করতে পারবে বন্ধুরা। এমন কঠিন শর্তের বাজিতে শেষ পর্যন্ত হেরে যান ওই যুবক। এর পরই ঘটে ভয়ঙ্কর ঘটনা। বন্ধুরা ওই যুবকের স্ত্রীকে গণধর্ষণ করেন। শত চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেননি ওই নারী
ঐ নারীর প্রতিবেশীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ওই নারীর স্বামীর বন্ধু অরুণ ও অনিল প্রায়ই তাদের বাড়িতে যেতেন। সেখানেই বসতো মদ ও জুয়ার আসর। পরে তার বাড়িতেই ঘটে ওই ঘটনা।
এদিকে নির্যাতিতা ওই নারী পুলিশকে জানিয়েছেন, ঘটনার পর তিনি মামার বাড়িতে চলে যান। সেখান গিয়ে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনেন স্বামী। কিন্তু ফেরার পথে স্বামীর গাড়ি থামিয়ে তাকে ফের ধর্ষণ করেন অরুণ ও অনিল।
এখানে শেষ নয় এর পরের ঘটনা আরও মর্মান্তিক। এ ঘটনার পর ঐ নারী থানায় গেলেও ওই নারীর অভিযোগ নিতে রাজি হয়নি পুলিশ। পরে আদালতে নির্দেশে মামলা নিতে বাধ্য হয় পুলিশ। জানা যায় ঐ মামলার ঐ মহিলার স্বামীকে গ্রেফতার করে পুলিশ আর অরুন ও অনিলকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ বলছে খুব শিগ্রই তাদের গ্রেফতার করা হবে।
সূত্র: সমকাল


[…] […]