Friday, July 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ছাত্রলীগের জিএস প্রার্থী রব্বানী নির্বাচনী প্রচারনার মাঝে মন্ত্রীকে ফোন

বার্তা প্রতিনিধি: ঢাকসুর নির্বাচনকে সামনে নির্বাচনী প্রচারনার মাঝে তাত্ক্ষণিকভাবে আইসিটি মন্ত্রীকে ফোন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি পূরণের জন্য ছাত্রলীগের সাধারণ সম্পাদ জিএস প্রার্থী গোলাম রাব্বানী। এ সময় মন্ত্রী আশ্বস্থ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপনের টার্গেট রয়েছে আমাদের। তবে তোমার দাবির পক্ষে যথাসম্ভব সর্বাগ্রে শহিদুল্লাহ হলে কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যবস্থা করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে সম্মিলিত শিক্ষার্থী সংসদের নেতৃবৃন্দ বৃহস্পতিবার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন । তবে এদিন তাদের প্রচারণা ঘিরে ব্যতিক্রমী কর্মসূচি লক্ষ্য করা গেছে। তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং কলা ভবনের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন। তবে নির্বাচনে জেতার পর ছাত্রলীগ সাধারন ছাত্র ছাত্রীদের জন্য এমন আন্তরিক থাকবেন বলে সকলের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *