Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চিটাগাং ভাইকিংস এর চতুর্থ জয় খুলনা টাইটান্সকে হারিয়ে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ২২তম ম্যাচে খুলনা টাইটান্সকে ২৬ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিলো চিটাগং ভাইকিংস। ৫ খেলায় ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট সংগ্রহে রেখেছে চিটাগং। অপরদিকে, ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে খুলনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চিটাগংকে ভালো শুরু এনে দিতে পারেননি দলের দুই ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। দলীয় ১৭ রানে ফিরে যান ডেলপোর্ট।

বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন শাহজাদ। তবে শেষ পর্যন্ত তা পরেননি। মারমুখী মেজাজে ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ব্যক্তিগত ৩৩ রানেই তাইজুল ইসলামের বলে থেমে যান শাহজাদ।

দলীয় ৫৬ রানে শাহজাদের বিদায়ের পর জুটি বাধেন ইয়াসির আলি ও অধিনায়ক মুশফিকুর রহিম। খুলনার বোলারদের উপর চড়াও হন তারা। এই জুটি থেকে দল পায় ৫০ বলে ৮৩ রান।

ইয়াসির ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে ৫৪ করে আউট হলেও, শ্রীলংকার দাসুন শানাকাকে নিয়ে দলের স্কোর বড় করেন মুশফিক। দলকে বড় স্কোরের পথে রেখে ব্যক্তিগত ৫২ রানে থেমে যান মুশি। ৩৩ বলে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকানো মুশফিক শিকার হন ডেভিড ওয়াইসের।

ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন শানাকা ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। ইনিংসের শেষ ১৪ বলে ৪৪ রান যোগ করেন তারা। শানাকা ৩টি চার ও ৪টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৪২ ও জাদরান ২টি চার ও ১টি ছক্কায় ৫ বলে অপরাজিত ১৬ রান করেন। খুলনার পক্ষে ২৬ বলে ২ উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ওয়াইস।

জয়ের জন্য ২১৬ রানের বিশাল টার্গেটের জবাব দিতে নেমে ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে খুলনা টাইটান্স। এরপর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন জিম্বাবুয়ের বেন্ডন টেইলর ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৬৮ রানের জুটি গড়েন তারা। এরপরই মিনি ধস নামে খুলনার ইনিংসে। টেইলর ২৮, মাহমুদুল্লাহ রিয়াদ ২৬ বলে ৫০ ও আরিফুল হক ১১ রানে ফিরলে খাদের কিনারায় চলে যায় খুলনা।

তারপরও শেষের দিকে ওয়াইস ব্যাট হাতে ঝড় তুলেন। ফলে খুলনার হারের ব্যবধান কমে। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করে তারা। ওয়াইস ২টি চার ও ৪টি ছক্কায় ২০ বলে ৪০ রান করেন। চিটাগং-এর আবু জায়েদ ৩৩ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

চিটাগং ভাইকিংস : ২১৪/৪, ২০ ওভার (ইয়াসির ৫৪, মুশফিক ৫২, ওয়াইস ২/২৬)।

খুলনা টাইটান্স : ১৮৮/৮, ২০ ওভার (মাহমুদুল্লাহ ৫০, ওয়াইস ৪০, আবু জায়েদ ৩/৩৩)।

ফল : চিটাগং ভাইকিংস রানে ২৬ জয়ী।

ম্যাচ সেরা : মুশফিকুর রহিম(চিটাগং ভাইকিংস)
সূত্র: আলোকিত বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *