Thursday, March 5বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

*চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া*

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ (সোমবার) রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাত ৯টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।

আরো জানতে পড়ুন : *আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি*

এর আগে লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে খালেদা জিয়া তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, গাড়িটি তারেক রহমান নিজে চালাচ্ছিলেন। গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, পেছনে ছিলেন তার দুই পুত্রবধূ — জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

আরো জানতে পড়ুন : মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে বিশেষ উড়োজাহাজটি লন্ডন ত্যাগ করে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার পৌঁছানোর কথা রয়েছে। তার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডসহ মোট ৯ জন।

আরো জানতে পড়ুন : নারায়ণগঞ্জ আদালতের প্রবেশমুখে আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

গত ৮ জানুয়ারি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। প্রথমে ১৭ দিন লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন, এরপর ২৫ জানুয়ারি থেকে ছেলের বাসায় থেকে চিকিৎসাধীন ছিলেন প্রখ্যাত বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *