Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: Khaleda Zia

*চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া*

*চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া*

অনলাইন নিউজ, জাতীয়
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ (সোমবার) রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাত ৯টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। আরো জানতে পড়ুন : *আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি* এর আগে লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে খালেদা জিয়া তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, গাড়িটি তারেক রহমান নিজে চালাচ্ছিলেন। গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, পেছনে ছিলেন তার দুই পুত্রবধূ — জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। আরো জানতে পড়ুন : মার্কিন এনজিএসও সেবাদ...